নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩০ অক্টোবর ২০২১ঃ

মানবাজার বরাবাজার সার্কেল আবগারি দপ্তর এবং মানবাজার-১ বিডিও ও কেন্দা থানার যৌথ উদ্যোগে মানবাজার-১ নং এলাকার বেশকিছু জায়গায় অভিযান চালিয়ে সম্পূর্ণ নষ্ট করা হলো অবৈধ চোলাই। এদিন আফগারি দপ্তরের সূএে জানা যায় যে,মানবাজার এলাকার দামদা ও মালিডি গ্রামে হানা দিয়ে ৭০ লিটার চোলাই ও চোলাই মদ তৈরির একাধিক উপকরণ নষ্ট করে দেওয়া হয়। এদিন এই অভিযানে ছিলেন মানবাজার সার্কেল ওসি মাজহারুল হক ও মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি সহ কেন্দা থানার পুলিশ আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page