নিজস্ব সংবাদদাতা, মানবাজার ও বরাবাজার, ৪ অক্টোবর ২০২১ঃ
পুজোর মুখে বড়োসড়ো সাফল্য আফগারি দপ্তরের। আজ, সোমবার মানবাজার- বরাবাজার সার্কেল এবং দূর্গাপূর ডিভিশন ও বেলগুমা পুলিশ লাইন ডিইসি রেঞ্জ-এর যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয় মানবাজার ও বরাবাজার থানার বেশ কিছু জায়গায়।
এদিন আফগারি দপ্তর সূএে জানা যায় যে বরাবাজার থানার ঝরনাকোচা ও মানবাজার থানার জামবনিতে অভিযান চালিয়ে ১৬০০ লিটার অবৈধ চোলাই উদ্ধার করে সম্পূর্ণ ভাবে নষ্ট করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয় অবৈধ চেলাই তৈরীর অনেক সরঞ্জাম। এদিন মানবাজার রেঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক মাজারুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে আফগারি দপ্তর সূত্রে জানা যায় ।
এবিষয়ে মানবাজার রেঞ্জ ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস জানান, গোপন সুত্রে খবর পেয়ে এই যৌথ অভিযান চালানো হয়েছে। অবৈধ চোলাইয়ের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস।



