নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৭ নভেম্বর ২০২১ঃ
মানবাজার, বান্দোয়ান ও বোরো থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমানে অবৈধ চোলাই মদ ও চোলাই তৈরির উপকরণ নষ্ট করলো মানবাজার ও বরাবাজার সার্কেল আফগারি দপ্তর।
এদিন আফগারি দপ্তর সূএে জানা যায় যে বোরো থানার জাগদা, খেয়ারডি, ডিরকা, বান্দোয়ান থানার অন্তর্ভুক্ত পাপড়াকোচা এবং মানবাজার থানার অন্তর্ভুক্ত বামনি ও সুঁড়িগোড়াতে গোপন সূএে খবর পেয়ে মানবাজার সার্কলের ওসি মাজহারুল হক ও ডেপুটি এক্সাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালানো হয়, এদিন বিভিন্ন জায়গা মিলিয়ে ৭৪ লিটার অবৈধ চোলাই ও ২৮০০ লিটার অবৈধ চোলাই তৈরির উপকরণ সহ চোলাই তৈরির সামগ্রী পুরোপুরি নষ্ট করা হয় সাথে একাধিক ড্রাম হাড়িও বাজেয়াপ্ত করে আফগারি দপ্তর।
এবিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস জানান, আবগারি দপ্তর থেকে চোলাই বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে সাথে মানুষকে সচেতন করা হচ্ছে, তাও যে কেনো এই মারন নেশার দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না, আজ গোপন সূত্রে খবর পেয়ে তিনটি থানা এলাকায় অভিযান চালানো হয়, আগামী দিনেও মানবাজার মহকুমার বিভিন্ন এলাকায় এরকম অভিযান চালানো হবে।



