নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৯ মে ২০২২ঃ
বলরামপুরে টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় শড়কের উপর হনুমাতা ব্রীজের পাশে শ্মশানে এতদিন কালি মন্দির থাকলেও সেরকম ভক্ত সমাগম ও জাকজমক ভাবে পূজো হতো না।মায়ের সপ্নাদেশ মেলে, তারপরেই রবিবার দিন অমাবশ্যা উপলক্ষে মায়ের পূজোকে বিশেষ আড়ম্বরপূর্ণ করতে এগিয়ে এল বলরামপুর মহাশ্মশান কালি পূজা কমিটি।এদিন কলশ যাত্রার মধ্যেদিয়ে মায়ের পূজো শুরু হয়,সারা রাত্রিধরে চলে পূজার্চনা।জানাগেছে সোমবার দিন খিচুড়ি প্রসাদ বিতরণ সহ বিভিন্ন ধরণের অনুষ্ঠান রয়েছে।



