নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৫ অক্টোবর ২০২১ঃ

সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া-২ লোকাল কমিটি আজ ব্লকের বি এল এল আর ও দপ্তরে অবস্থান বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলো। মূলতঃ ভূমিহীনদের ভূমি প্রদান, বর্গা জমির রেকর্ড প্রদান, অবিলম্বে জমির রেকর্ডের ভুল সংশোধন করা, ফিল্ডে গিয়ে তদন্ত করে দখল মোতাবেক জমির রেকর্ড তৈরি করা, পাট্টা জমির রেকর্ড প্রদান সহ প্রায় ৯ দফা দাবিসনদ এদিন ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এদিন এর আগে দলীয় সদস্য ও কর্মীরা দীর্ঘক্ষণ দপ্তরে অবস্থান বিক্ষোভও প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির মাঝি, চেয়ারম্যান স্বপন মাহাথা, দলের জেলা কমিটির সদস্য কিশোর সিংহ, দলের পুরুলিয়া-২ লোকাল কমিটির নেতৃত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page