নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১৬ নভেম্বর ২০২১ঃ

আজ পুরুলিয়া পুঞ্চা ব্লকের লাখরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বদড়া গ্রামে বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগ দিলো ৫০ টি পরিবার। এদিন তৃনমুল কংগ্রেস সূএে জানা যায় যে গোষ্ঠীকোন্দল কারনে দল থেকে ছেড়ে যাওয়া একদা তৃণমূল প্রাক্তন অঞ্চলে সভাপতি সহ প্রাক্তন তৃণমূলের নেতা বর্তমানে বিজেপির একাধিক বুথ সভাপতি, সম্পদক সহ প্রায় ৫০ টি পরিবার তৃণমূলের যোগদান করলেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্ধ্যোপাধ্যায়, জেলা শিক্ষা ও ক্রিড়া কর্মাধক্ষ্য গুরুপদ টুডু। উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লক এনামুল কংগ্রেস সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাতো সহ দলীয় নেতৃত্বরা।

শেয়ার করুন

You cannot copy content of this page