নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৬ সেপ্টেম্বর ২০২১ঃ
কাজের দাবী কে সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চাইছে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। গত ১১-১২ ই সেপ্টেম্বর,২০২১ ঝালদা শহরে ২০০ জন প্রতিনিধি ও ২৭ জন দর্শক নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ী জেলা সম্পাদক শ্যামল মাহাত। প্রতিবেদনের উপর আলোচনা করেন ৬ জন যুবতী কমরেড সহ মোট ৩৫ জন প্রতিনিধি। উদ্বোধন করেন সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জি। বক্তব্য রাখেন এ সময়ের বাম যুবদের প্রধান মুখ ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি মীনাক্ষী মুখার্জি। সম্মেলন থেকে ১১ জন যুবতী সহ ৫৫ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। সম্পাদক হিসাবে কমরেড সুনীল মাহাত এবং সভাপতি হিসাবে সুব্রত চৌধুরী নির্বাচিত হয়েছেন। গুরুত্ব পেয়েছেন বয়সে তরুণ নতুন মুখের প্রতিনিধিরা।

