নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ১৩ নভেম্বর ২০২১ঃ
আজ পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও পুঞ্চা থানার সহায়তায় নির্ভয়পুর শবর পাড়াতে একটি খাদ্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়।এদিন জোড়গোড়া শিশু শিক্ষা কেন্দ্রে ওই শবর পাড়ার সকল মানুদের একএিত করে সকলকে কি ধরনের আলু খাওয়া যাবে বা কি ধরনের খাবার মানুষের স্বাস্থ্যের পক্ষে উপযোগী সেই বিষয়েও সচেতন করা হয়।
এদিন ৭৫ টি পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ্য থেকে চাল,আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা আরক্ষাধিকারিক বরুণ বৈদ্য,মানবাজার সিআই সমীর সরকার,পুঞ্চা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।


