নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২১ অক্টোবর ২০২১ঃ

দুই দিবসীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হল বলরামপুর নেকড়ে উদিয়মান ক্লাবের পক্ষ থেকে। খেলাটি অনুষ্ঠিত হয় দেউলী স্কুল ময়দানে অংশগ্রহণ করে ১৬ টি দল, এদের মধ্যে ফাইন্যাল খেলাটি AUC বলরামপুর বনাম মাহাত ব্রাদার্স সিনি দুই দলের হয়। জয়ি হয় মাহাত ব্রাদার্স সিনি। খেলা শেষে জয়ী দলদের হাতে পুরষ্কার তুলেদেন এলাকার প্রাক্তন ফুটবল খেলওয়াড়রা। প্রথম পুরষ্কার ১,০০,০০১ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৭০,০০০ টাকা, তৃতীয় ৪০,০০০ টাকা এবং চতুর্থ ৪০,০০০ টাকা। এছাড়া সেমি ফাইন্যাল এবং ফাইন্যাল খেলাতে ম্যান অফ দ্যা মেচ কে নগদ অর্থ পুরষ্কার দেওয়া হয়। ক্লাবের সদস্যরা জানান এই খেলাটি ১৭তম বর্ষে পদার্পন করলো লক্ষী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে।

শেয়ার করুন

You cannot copy content of this page