নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২১ আগষ্ট ২০২১

আজ মানবাজার রাধামাধব বিদ্যায়তনে হলিডে হোম কোচিং ক্যাম্প ও বিবেকানন্দ ফুটবল একাডেমির যৌথ সহযোগিতায় এবং বরাবাজার থানার আইসির তত্ত্বাবধানে একটি ফুটবল প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।

শনিবারের এই শিবিরে মানবাজারের এলাকা ছাড়াও আশেপাশের অন্যান্য এলাকার থেকে প্রায় ১৫০ জন ফুটবলার অংশগ্রহন করেন এছাড়াও বরাবাজার আর্চারিও ফুটবল একাডেমি থেকে ৮ জন মেয়ে এই ফুটবল প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। এদিন কোলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব অ্যাডমাস বরানগর স্পোর্টিং আইলিগ টিমের আন্ডার সেভেন্টিন এর সহকারী কোচ উপস্থিত থেকে সকল ফুটবলার দের কোচিং দেন। সাথে ফুটবল খেলার জন্য ক্যাম্পের সমস্ত ফুটবলারদের সহযোগিতা ও উৎসাহিত করেন।

এবিষয়ে হলিডে হোম কোচিং ক্যাম্প এর কর্ণধার রাজা দও বলেন, একেবারে তৃণমূল স্তর থেকে যাতে বাচ্চা বাচ্চা ছেলেরা ও মেয়েরা ফুটবল খেলার ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারে সেই জন্যই আজকের এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল আগামী দিনে এরকম ক্যাম্প মানবাজার মহকুমা এলাকায় আরও করা হবে।

এনিয়ে বরাবাজার থানার আইসি জানান মানবাজারে এরকম বাইরে থেকে কোচ আসছে জেনে ও ওখানে একটা ক্যাম্প হতে চলেছে সেই কারনে আমি এখানের ক্যাম্প থেকে ৮ জন মেয়েকে পাঠাই যাতে ওরা আরো ভালো ফুটবল খেলার ব্যাপারে কলাকুশল ও স্কিল শিখতে পারে।

শেয়ার করুন

You cannot copy content of this page