নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৫ জুন, ২০২১
মানবাজার-১নং ব্লকের ভূঁড়াশোল গ্রামে বন বিভাগের জমিতে সবজি চাষ করতেন ওই এলাকার ৩০টি বেশি পরিবার। অভিযোগ সেই উৎপাদিত ফসলের উপর গত ১০ জুন বুলডোজের চালিয়ে দেয় বন বিভাগ। সেই ঘটনাকে ঘিরে সমলোচনার ঝড় ওঠে। কিন্তুু সেই বিতর্কের ইতি টানতে গত ২১ শে জুন বন দপ্তরের পক্ষ্য থেকে সাংবাদিক সম্মেলনও করা হয়। আজ শুক্রবার মানবাজার-১ নং ব্লকের ভুঁড়াশোলের ঘটনার পরিপেক্ষিতে মানবাজার মহাকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল ভুঁড়াশোল বন সংরক্ষণ কমিটি। এবিষয়ে মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু বলেন, ভুঁড়াশোল বনরক্ষা কমিটি থেকে আমার কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং যারা জমা দিয়েছেন তারা বনসৃজনের পক্ষপাতী, যেহেতু পুরো বিষয়টাই বনদপ্তরের তাই মানবাজার মহকুমার পক্ষ থেকে বনদপ্তর এবং উচ্চওর জায়গায় ব্যাপারটি নিয়ে জানানো হবে।
প্রসঙ্গত, এর আগে এলাকার চাষীদের পক্ষে বনদপ্তরের বিরুধ্যে আন্দোলনের ডাক দেয় আদিবাসী কুর্মি সমাজ। অন্যদিকে বনদপ্তরের আধিকারিকদের দাবি চাষীদের কোনো ফসল নষ্ট করা হয়নি।


