নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৩০ সেপ্টেম্বর , ২০২০
ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটির পক্ষে চলছে ব্লকের বিডিও-দের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন কর্মসূচি। বুধবার সেই কর্মসূচির অন্তর্গত দলের পক্ষে বাঘমুন্ডির বিডিওকে দাবিসনদ পেশ করা হয়। মূলত সরকারী চাকুরিহীন প্রতিটি পরিবারকে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান, কর্মহীন ও কর্মসন্ধানী বেকার এবং কর্মচ্যুত শ্রমিকদের ন্যুনতম সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, গ্রাম শহর নির্বিশেষে একশো দিনের কাজ দুশো দিনের কাজে রূপান্তরিত করা, বর্তমান পরিস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ ও সুদ মুকুব সহ ৯ দফা দাবির ভিত্তিতে এদিন ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলা কমিটি বাঘমুন্ডির বিডিওকে দাবিসনদ পেশ করে। এদিন উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মিহির মাঝি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাত, জয়সিং মাহাত প্রমুখ।
শেয়ার করুন