নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ আগষ্ট ২০২১ঃ

বিনামূল্যে চিকিৎসা শিবিরে শত খানেক মানুষের চিকিৎসা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখা। রবিবার শহরের ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দর্জিপাড়া দুর্গামন্দিরে এই চিকিৎসা শিবিরটিতে স্থানীয় বস্তিবাসী প্রায় শত খানেকের কাছাকাছি গরীব মানুষের চিকিৎসা করা হয়। সংগঠনের পুরুলিয়া শাখার সম্পাদক তথা বিশিষ্ট চিকিসক নয়ন মুখোপাধ্যায় জানান, বিজ্ঞান মঞ্চেরই আরো কয়েকজন সহৃদয় সদস্য ও মহিলা শাখার সদস্যদের সহযোগিতায় এদিন রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বৈদ্যনাথ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী সমীরণ রায় সহ আরো অনেকে। বৈদ্যনাথ মন্ডল জানান, স্থানীয় ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এলাকার বহু গরীব বস্তিবাসী মানুষ এদিনের চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে বিশেষ উপকৃত হয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page