নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২ অক্টোবর ২০২১ঃ
আজ সারা দেশে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মদিবস। সেই উপলক্ষে আজ মানবাজার-১ নং ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করা হয়। এর পাশাপাশি গান্ধীজির মূর্তিতে মাল্যদান করে স্কুলের কচিকাঁচারাও। আজকের এই মহত দিনটিকে স্মরণ করে রাখতে সকলকে সমবেত হওয়ারও বার্তা দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।




