নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৩ আগস্ট ২০২১

দীর্ঘ কয়েক দিন নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের ফলে পুরুলিয়া জেলার চাষিদের মুখে ফুটেছে হাসি, এবছর ভালো ফলনের আশায় বুক বাঁধছেন প্রত্যেকেই। সেই কারনে আজ পুরুলিয়া জেলার মানবাজারের বিভিন্ন এলাকায় দেখা গেল তুমুল ব্যস্ততা। কেউ মাঠে লাঙ্গল দিচ্ছেন কেউ আবার চারা রোপন করার জন্য মাটি তৈরী করছেন। সারা বছর ধরে রোদে পুড়ে, জলে ভিজে, ঘর্মাক্ত শরীরে অনলস পরিশ্রম করে আমাদের কাছে খাদ‍্যদ্রব‍্যের যোগানকে অক্ষুন্ন রেখেছেন কৃষি শ্রমিক ও চাষীরা। অসহায় অন্নদাতাদের পাশে দাড়াতে বিগত তিন বছর ধরে চাষী ভাই ও বোনেদের কাছে ঘঙ পৌঁছে দিচ্ছে পুরুলিয়া ফাউন্ডেশন। গোটা জেলা জুড়ে তাদের এই কর্মকান্ড বিস্তৃত হয়েছে। মঙ্গলবার গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ের উদ‍্যোগে এবং এই সংস্থার সহায়তায় অন্নদাতা দরিদ্র চাষীদের মধ‍্যে প্রায় ১৫০ জনকে ঘঙ বিতরণ করা হল।

এদিন ঘঙ পেয়ে এলাকারেই চাষি জানকি মাঝি বলেন, এত দিন আমাদের কেও সাহায্য করেননি কোনো সংস্হা থেকে রোদে জলে আমাদের কাজ করতে সমস্যা হতো তাই এই উপহার পেয়ে আামাদের অনেক উপকার হলো।

তবে এই ঘঙ পেয়ে তাদের জলে আর ভিজতে হবে না জেনে বেজায় খুশী হন এলাকারেই এক মহিলা কৃষি শ্রমিক মরনী মূমু।

এবিষয়ে পুরুলিয়া ফাউন্ডেশনের সভাপতি জয়দেব সিংহ জানান, এ বছর যাতে বৃষ্টির মধ‍্যে ভিজে কৃষক বন্ধুদের চাষাবাদ করতে না হয় তার জন‍্য এই উদ‍্যোগ নেওয়া হয়েছে। এবিষয়ে চাষীদের পাশে এভাবে দাঁড়ানোর জন্য পুরুলিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।

শেয়ার করুন

You cannot copy content of this page