নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১২ এপ্রিল ২০২২ঃ
গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের নার্সারীতে লক্ষাধিক বেগুন, টমাটো ও লঙ্কা চারা তৈরি করে এলাকার ২০০ জন চাষীর হাতে তুলে দেওয়া হয়েছিল। সাথে প্রত্যেক চাষীকে কুমড়া, লাউ, বরবটি, বিমস, গাজর এবং পালং শাকের বীজও পর্যাপ্ত পরিমাণে প্রদান করা হয়েছিল। সম্প্রতি এই সমস্ত চাষীদের জন্য বিনা মূল্যে নানৃতম – এর পক্ষ থেকে জৈব সার ও ভিটামিন পাঠানো হয়েছে। আগামী দিনে আমাদের এলাকায় জৈব চাষকে উৎসাহিত করতে চাষীদের হাতে সেগুলি তুলে দেওয়া হল।





