নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৮ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ, শনিবার স্বর্গীয় সনাতন মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে গোপালনগরের জামগোরিয়া চুড়চুড়িয়া ফুটবল ময়দানে শুভ উদ্বোধন হল দ্বিতীয় বর্ষের ফুটবল ট্যুর্নামেন্টের। এদিন, ট্যুর্নামেন্টের উদ্বোধন করেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাতো। শনিবার, সূচনার দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনী মাহাতো, ধীরেন কুম্ভকার, দীনবন্ধু মাহাতো, অশোক মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।


