নিজস্ব সংবাদদাতা , মানবাজার
১২ আগস্ট , ২০২০
বুধবার মানবাজার -১ নং ব্লকের নির্মল বিদ্যালয় পুরস্কার প্রাপ্ত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে সরকার বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিতরনের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারা আরও বিশেষ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই কর্মসূচির সাথে সাথেই প্রত্যেক পড়ুয়ার অভিভাবকের হাতে দুটি করে ফলের চারা তুলে দেওয়া হয়। ব্লক প্রশাসনের সহযোগিতায় ছাত্র – ছাত্রীদের জন্য ২৩০ টি আম, লেবু, পেয়ারা ইত্যাদি চারা বিতরণ করা হয়। ওই স্কুলের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র জানান যে, বিদ্যালয়ে গাছ লাগানোর জন্য আর কোন জায়গা না থাকায় বিগত চার বছর ধরে পড়ুয়ারা বাড়িতে গাছ লাগাছে এবং অভিভাবকদের সহায়তায় সেগুলি সারা বছর বাঁচিয়ে রাখছে। শিশু সংসদের মন্ত্রীরা অর্থাৎ বিদ্যালয়ের ছাএছাএীরা বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত পড়ুয়ার সব গাছ বেঁচে আছে তাদের তালিকা তৈরি করছে। পড়ুয়াদের আগ্রহ বাড়ানোর জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সমস্ত পড়ুয়াদের প্রতি বছর “শ্রেষ্ঠ বৃক্ষ পালকের পুরস্কার” প্রদান করা হচ্ছে।
দেখুন ভিডিও
