নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৩ নভেম্বর ২০২১ঃ

গ্রাম পঞ্চায়েতে ঠিকাদার নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্দল পরিচালিত মানবাজার-১ নম্বর ব্লকের ভালুবাসা গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ-সমাবেশ সহ একটি স্মারকলিপি জমা দিলো তৃণমূল কংগ্রেসের ৮ জন সদস্য ও সদস্যারা। প্রসঙ্গত বলা চলে যে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে সিপিএমের সমথর্নে নির্দল থেকে প্রধান নির্বাচিত হয়, তখন সদস্য সংখ্যা ছিলো তৃণমূলের ৫ জন, সিপিএমের ৩ জন ও নির্দল ৩ জন মোট ১১ জন, কিন্তুু মাসকয়েক আগে সিপিএমের ৩ জন সদস্য জেলা নেতৃত্তের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।

এবিষয়ে ভালোবাসার গ্রাম পঞ্চায়েতের সদস্য চৈতালি মাহাতো বলেন, আমাদের অজান্তেই ঠিকাদারদের কে কমিশনের ভিত্তিতে টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো পঞ্চায়েতের সদস্যরা কেউ টেরও পাচ্ছি না, শুধু তাই নয় আবাস যোজনা প্রকৃত প্রাপকদের বাড়ি দেওয়া হচ্ছে না তার বদলে সুবিধাভোগীদের সুযোগ করে দেয়া হচ্ছে। আজকে এই স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে বিক্ষোভ দেখাতে থাকে পঞ্চায়েতের সদস্যরা, যদিও এসময় প্রধান উপস্থিত ছিলেন না তাই তারা ভালুবাসা গ্রাম পঞ্চায়েতের ই.ও কাছে স্মারকলিপি প্রদান করেন ও এই সমস্যা না মিললে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের যাওয়ার কথা বলেছেন ভালুবাসার গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। তবে এবিষয়ে মানবাজার-১ নং ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো বলেন, কি হয়েছে বিস্তারিত জানি না, তবে যদি কোনো সমস্যা থাকে পরবর্তী কালে প্রধান ও বাকী সদস্যদের ডেকে সমস্যা মিটিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page