নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, ৪ ডিসেম্বর ২০২১ঃ

পর্যটকদের মনকাড়া হস্তশিল্প খেজুর পাতা দিয়ে তৈরি বিভিন্ন রকমের গৃহসজ্জার সামগ্রী অযোধ্যা পাহাড়ে। পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে অন্যতম পুরুলিয়া জেলার বাঘমুন্ডি অযোধ্যা পাহাড়। শীতের শুরুতে পর্যটকদের আগমন অযোধ্যা পাহাড়ে তাই স্থানীয় কচিকাঁচারা তাদের হাতের তৈরি খেজুর পাতা দিয়ে বিভিন্ন রকমের ফুল বিক্রি করতে ব্যস্ত। ছোট ছোট বাচ্চারা তিন থেকে চারজন একত্রিত হয়ে কঁচি খেজুরের পাতা দিয়ে ফুল তৈরি করছে এবং ৫০ থেকে ৭০ টাকা দামে তা বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page