নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৬ জুন, ২০২১
আজ মঙ্গলবার এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো বলরামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বঙ্গাপটম গ্রামের অদুরে। একটি গাছ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান। মৃত ওই ব্যক্তিটির নাম কলিরাম শবর, বয়স আনুমানিক ৩০ বছর, গ্রাম বরাবাজার থানার বাঁধডি গ্রামে। গত এক থেকে দেড় মাস ধরে তার শশুর বাড়ি বলরামপুর থানার বেলা টোলা বাধাকুলি গ্রামে এসে রয়েছিলেন।
শেয়ার করুন