নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৪ এপ্রিল ২০২২ঃ

নিজের বাড়ির সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ পুরুলিয়া জেলার বলরামপুর থানা অন্তর্গত বাঁশগড় গ্রাম সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে নিজের বাড়ির ভেতরে থাকা সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়েই হাসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম মুরুলিধর মাহান্তী বয়স আনুমানিক ৬২ বছর। আজই দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। তবে কি কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page