নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ২২ আগষ্ট ২০২১
গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করলো পুঞ্চা থানার অন্তর্ভুক্ত বনগাঁ গ্রামের এক যুবক। ঘটনাটি রবিবার সকালে ঘটেছে ব্রাহ্মন পাড়া গ্রামের একটি পুকুর পাড়ের বাবলা গাছে। মৃত ব্যাক্তির নাম জয়দেব বাউরী (৩৫), পিতা-স্বগীয় রবন বাউরী, পরিবারে তিন সন্তান ও মেয়েও রয়েছে।এদিন পুঞ্চা থানার পুলিশ সূএে জানা যায় যে, আজ সকালে ওখানের স্হানীয়রা দেহটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়, পরবর্তী কালে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতোয়াড়া মেডিক্যাল কলেজে পাঠায়। গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তদন্তে নেমেছে পুঞ্চা থানার পুলিশ।
শেয়ার করুন