নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৮ সেপ্টেম্বর ২০২১
মানবাজার থানা এলাকার কিষাণমান্ডির পাশের জঙ্গল ঘেরা জায়গায় একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। আজ, বুধবার বেলা ১০.০০ টা নাগাদ মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করে মানবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। দেহটিতে যেভাবে পচন ধরেছে, তাতে ঘটনাটি গত কয়েকদিন আগের বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। যদিও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়ার হাতোয়াড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় এদিনই।
শেয়ার করুন