নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, ১০ জানুয়ারি ২০২২ঃ
এক তরুণীর গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার করল নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার। জানা গিয়েছে নিতুড়িয়া থানার ভস্কো গ্রামে এক আত্মীয়েপ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সোমবারি বেসরার দেহ। বয়স ২৬ বছর। বাড়ি রঘুনাথপুর মহুলবেড়া। রবিবার দেহ উদ্ধার করে হাড়মাড্ডি হাসপাতালে পাঠানো হয়। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। তদন্তে নেমেছে নিতুড়িয়া থানার পুলিশ।
শেয়ার করুন