নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৯ সেপ্টেম্বর ২০২১

পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ও মানবাজার গ্রামীন হাসপাতালের সহযোগিতায় মানবাজার-১ নং ব্লকের ২৭ টি উপস্বাস্হ্য কেন্দ্রের হাই রিস্ক মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ মানবাজার গ্রামীন হাসপাতালে। মূলত যে সকল মায়েদের শারীরিক সমস্যা রয়েছে তাদের জন্যেই বিশেষত এই শিবির শুরু হলো বলে জানা যায় স্বাস্থ্য দপ্তর সূএে। আজকের এই পরীক্ষা শিবিরের মায়েদের প্রেসার, হিমোগ্লোবিন টেস্ট, ওজন সাথে অন্যান্য পরীক্ষাও চালানো হয় এলাকায় ৫০ জন মায়েদের।
এবিষয়ে মানবাজার গ্রামীন হাসপাতালের পিএইচএন সুপ্তা মূখার্জী জানান, আজ থেকেই এই মায়েদের বিশেষ কর্মসূচী শুরু হলো, এতে গর্ভবতী মায়েদের শারীরিক কোনো সমস্যা থাকলে তা নির্নয় করা সম্ভব হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page