নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৬ আগষ্ট ২০২১

সোমবার রাত্রি সাড়েসাতটা নাগাদ বলরামপুরের রাঙ্গাডি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ গরাঁই, তার স্ত্রী হতাৎ অসুস্থ হয়ে পড়েন। তার পর বিশ্বনাথ বাবু তার স্ত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায়, বিশ্বনাথ বাবু , রফিক আনসারীকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে দলিয় কার্যালয়ে থাকা অক্সিজেন ভর্তী সিলিন্ডার বেরকরে ওই অসুস্থ মহিলাকে পার্টি অফিসের বাইরে একটি খাটের মধ্যে শুয়িয়ে অক্সিজেন লাগিয়ে দেয়। কিছুটা সুস্থ অনুভব হবার পর ওই ভদ্র মহিকে বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলরামপুর মাইনোরিটি সেলের সভাপতি রফিক আনসারির এই ভাবে মানুষের পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

You cannot copy content of this page