নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৪ ডিসেম্বর ২০২১ঃ

পুরুলিয়ার অন্নপূর্ণা ফ্লাওয়ার মিল একটি সুপ্রাচীন ও ঐতিহ‍্যমন্ডিত প্রতিষ্ঠান। ব‍্যবসার পাশাপাশি নানান সময়ে সমাজসেবার অনন‍্য নজির সৃষ্টি করেছে এই প্রতিষ্ঠান। অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থাকার ক্ষেত্রে নানা ধরণের সেবা কর্মসূচি নিরন্তর ভাবে গ্রহণ করে চলেছেন এই প্রতিঠানটি। সম্প্রতি, পুরুলিয়া রোটারী ক্লাবের সহযোগিতায় এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয় পরিচালিত ‘ মে আই হেল্প ইউ ‘ গ্রুপের ব‍্যবস্থাপনায় মানবাজার ১ নং ব্লকের সাওতাল অধ‍্যুষিত বালিদুমি, কচুপাড়া ও পোনারডাঙা গ্রামে ৬০ টি দুঃস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হল। এছাড়াও স্থানীয় শিশুদের হাতে বই, কলম ও রঙ পেন্সিল উপহার হিসাবে প্রদান করা হয়। আজকের এই বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র, শিক্ষক সুরেশ গোপ মন্ডল, সমাজ কর্মী পরিমল মুর্মু, ফকিরচন্দ্র হেমব্রম প্রমূখ ব‍্যক্তিবর্গ।

শেয়ার করুন

You cannot copy content of this page