নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১০ নভেম্বর ২০২১ঃ

বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক নাগরিকদের কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করলেন মানবাজার গ্রামীন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. জিৎ সরকার। কুদা শবর গ্রামে ক্যাম্প করে সকলের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে এদিন। একই সঙ্গে শবর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কোভিড ভ্যকসিন দেওয়ার বেবস্থাও করেন মানবাজার বি এম ও এইচ। কুদা, কাশা, কামতা, জাংগিদিরি গ্রামে গিয়ে বয়স্ক নাগরিকদের টীকাকরণের ব্যবস্থা করা হয়। তাছাড়াও টীকার দ্বিতীয় ডোজেরও ব্যবস্থা করা হয় এদিন। বি এম ও এইচ ছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার গ্রামীন হাসপাতালের পি এইচ এন জোৎস্না মান্ডি, জেলা স্বাস্থ্য ভবনের কর্মী অভয় মাহাত সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী গণ।

শেয়ার করুন

You cannot copy content of this page