নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৬ অক্টোবর , ২০২০

শনিবার পুরুলিয়া শহরের হুচুকপাড়া এলাকায় এক গৃহবধূর খুনের অভিযােগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালাে এলাকায়।মৃতার নাম রমা গঙ্গোপাধ্যায় (২৫)। তাঁর বাপের বাড়িপুরুলিয়া শহরেই। তাঁদের এক শিশু সন্তানও রয়েছে। স্থানীয় ও সদর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী পুরুলিয়া শহরের একটি বেসরকারি হােটেলে বাউন্সারের কাজ করত। সম্প্রতি তাঁর করােনাও হয়। সে করােনা থেকে সুস্থ হয়ে উঠেছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই স্বামী ও স্ত্রীর অশান্তি চলছিল।

শনিবার সেই অশান্তি চরমে ওঠে। ওই বাউন্সার তাঁর স্ত্রীকে মারধরও করে বলে অভিযােগ। পরে শনিবার বিকালে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রীকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা রমাদেবীকে মৃত বলে ঘােষণা করে। অন্যদিকে ওই যুবক সদর হাসপাতাল থেকেই সােজা নিজেই পুরুলিয়া সদর থানায় চলে আসে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই যুবক নিজেই সদর থানাতে এসে খুনের কথা জানানাের পাশাপাশি গলা টিপে সে নিজের স্ত্রীকে হত্যা করেছে বলে জানায় বলে দাবি পুলিশের। পরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। ওইদিনই রাতে গৃহবধূর শাশুড়ি কল্পনা গঙ্গোপাধ্যায়কেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃত স্বামীর তিনদিনের পুলিশ হেফাজত এবং শাশুড়ির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশের প্রাথমিকভাবে অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় আরও কেউ জড়িত আছেকিনা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page