নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২১ এপ্রিল ২০২২ঃ

মার্চ মাস থেকে তাপপ্রবাহে চূড়ান্ত করুণ পরিস্থিতি জেলার মানুষের। আবহাওয়া দফতরের হিসেব বলছে ১৯০১ সালের পর এবছর প্রথম মার্চ-এপ্রিল মাস থেকেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। যা নাকি বিগত ১২১ বছরের ইতিহাসে রেকর্ড। গোটা চৈত্র মাস জেলার মানুষের কালবৈশাখীর জন্য হাপিত্যেস বিফলে গিয়েছে। তবে আজ, বৃহস্পতিবার যেন কিছুটা স্বস্তি পেলেন বলরামপুরের মানুষ। এদিনই বিকেলে এবছরের প্রথম কালবৈশাখীর সঙ্গে হল বৃষ্টিপাত এমনকি শিলাবৃষ্টিও। “গরমের চরম হাসপাসের থেকে কিছুটা স্বস্তি”, বলছেন বলরামপুরবাসী।

শেয়ার করুন

You cannot copy content of this page