নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৩ জুন, ২০২১

শিশুশ্রম বন্ধ করতে, শিশুদের অধিকার নিশ্চিত করতে নানা দেশে আইন তৈরি হয়েছে। আমাদের দেশও ব্যতিক্রম নয়। তবুও আমাদের দেশে আজও শিশু শ্রমিকের সংখ্যা প্রায় এক কোটিরও বেশি। এই শিশু শ্রমিকদের কথা আরও এক বার আলোচনায় উঠে আসে আজকের দিনটিতে। কারণ আজ, ১২ জুন দিনটি সমগ্র বিশ্বজুড়ে ‘আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে তাই আজ কেন্দা থানার অন্তর্গত রাজনোয়াগড় গ্ৰামে কিছু ছেলে মেয়েদেরকে বস্ত্র ও বিস্কুট, ডেটল সাবান, ইত্যাদি বিতরণ করা হল এবং এবং শিশুশ্রম বিরোধী সম্পর্কে সচেতনতার প্রচার করা হলো প্রকাশ ফাউন্ডেশন পুরুলিয়া ইউনিট থেকে।প্রকাশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সভাপতি দীপক কুমার মাহাতো জানান,আজ শিশুশ্রম বিরোধী দিবস কে সামনে রেখে রাজনোয়াগড় গ্রামের কুড়িটি দুঃস্হ শিশুদের পরিবারের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আগামী দিনেও এরকম প্রচেষ্টা প্রকাশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চলতে থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page