নিজস্ব সংবাদদাতা , কাশীপুর
১৪ অক্টোবর , ২০২০

দীর্ঘ ৭ মাস বন্ধ থাকা কাশীপুর ব্লকের ইন্দ্রবিলের হাট খুলছে ২০ অক্টোবর । প্রসঙ্গত করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারনে গত ২৩ মার্চ থেকে বন্ধ ছিল ইন্দ্রবিলের স্থানীয় হাট। মূলত মঙ্গলবার ও শুক্রবার এই দুদিন ইন্দ্রবিল বাজারে এই হাট বসে। দৈনন্দিন আলু, পেঁয়াজ, সবজি, মাছ সহ হাটে কাপড়-চোপড়ও বিক্রি হয়। সারা দেশে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি ও লকডাউনের কারনে গত ২৩ মার্চ থেকে টানা বন্ধ ছিল সপ্তাহে দুদিনের এই হাট। ইন্দ্রবিল গ্রাম ষোলোআনার সভাপতি লালমোহন ভট্টাচার্য বুধবার জানিয়েছেন, বিষয়টি নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে এই হাট সম্পূর্ণ রূপে চালু করে দেওয়া হবে। তিনি আরো বলেন, হাট চালু হলেও বর্তমান পরিস্থিতির বিচারে সমস্ত সরকারি স্বাস্থ্য বিধি মেনেই হাটে কেনা-বেচা করতে হবে বলেও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page