নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৮ মার্চ ২০২২ঃ

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানবাজার গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সমাজের নানা ক্ষেএে অবদান রাখা মহিলাদের সম্মান জানানো হলো। এছাড়াও এদিন আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের ঋতুচক্রের বিষয়ে এলাকার মহিলাদের সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয় এবং মহিলাদের হাতে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন তুলে দেওয়া হয়।মঙ্গলবার এই কমসূচীতে মানবাজার গার্লস হাইস্কুলের সহ শিক্ষিকা প্রিয়াঙ্কা রায়, পৌলমি মন্ডল এবং আইসিডিএস কর্মী অনূরুপা সেন ও আশাকর্মীদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই মনোঞ্জ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র সহ বিশিষ্টজনেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page