নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৩০ আগষ্ট ২০২১
সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি সোমবার। শাস্ত্রমতে দ্বাপর যুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়।
প্রসঙগত সারা দেশের পাশাপাশি আজ মানবাজার মহকুমা শহরের ভেলাইগোড়া গ্রামেও শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী পালিত হচ্ছে। কথিত আছে যে এই মন্দির প্রায় ৪৫০ বছর পুরানো এবং প্রতি বছর একই ভাবে জন্মষ্টমী পালন হয়ে আসছে। মানবাজার শহরের এই ঐতিহ্যবাহী প্রাচীন মন্দিরটিতে জন্মাষ্টমী উপলক্ষে পূজো দিতে আসেন পার্শ্ববর্তী বেশ কিছু গ্রামের অগণিত মানুষ। বিশেষত, সন্ধ্যার পর থেকেই এই মন্দিরে শুরু হয় শ্রীকৃষ্ণ জন্মোৎসবের প্রধান পর্ব। প্রাচীন প্রথা মেনে সোমবারও সন্ধ্যা নাগাদ মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠ, শ্রী কৃষ্ণের আরাধনা, নাম কীর্তন।

