নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ১৬ মার্চ ২০২২ঃ

জেলার স্বনির্ভর দলের মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করে রোজগারের দিশা দেখাতে আজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মানবাজার-১ নং ব্লক ময়দানে শুরু হলো জেলা সবলা মেলা। আজ চারদিন ব্যাপী জেলা সবলা মেলা শুভ উদ্ভোদন করেন পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় বন্ধ্যোপাধ্যায়।

এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু ও পুরুলিয়া জেলা এসএইচজি ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর মধুমালা নন্দী। এদিন জেলা সবলা মেলাকে সাফল্য মন্ডিত করে তুলতে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের স্বনির্ভর দলের মহিলাদের হাতের তৈরী কারুকার্য নিয়ে ৪০ টি স্টলের প্রদর্শনীর আয়োজন করা হয় এছাড়াও এই সবলা মেলা প্রাঙ্গন থেকে স্মাইল সংস্থার পক্ষ থেকে মেয়েদের বিন্যামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরন করা হয়।

এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্ধ্যোপাধ্যায় জানান, মেয়েদের আরও বেশি করে সাবলম্বী করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন, তাই জেলা ভিওিক মেলা গুলিকে মহকুমা স্তরীয় ভাবে করা হচ্ছে।আজকের সবলা মেলার সম্পর্কে জেলা প্রজেক্ট দিরেক্টর মধুমালা নন্দী বলেন গোটা পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের মেয়েরা রয়েছেন, তাদেরকে আরও বেশী করে উৎসাহিত করার জন্য সবলা মেলা করা করা হয়েছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সরেন, জেলা পরিষদের শিক্ষা কমাধ্যক্ষ গুরুপদ টুডু, মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতীর সভাপতি পুস্প দাস, সহকারী সভাপতি দিলীপ পাএ, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র মাহাতো সহ বিশিষ্টজনেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page