নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১ এপ্রিল ২০২২ঃ
ঝালদাতে কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু খুনের ঘটনায় বাইকে আসা তিনজন আততায়ীর মধ্যে একজনকে ঝাড়খন্ড থেকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিস। ধৃতের নাম কলেবর সিং। তার বাড়ি ঝাড়খন্ডের বোকারো জেলার জরিডি থানা এলাকায়। ধৃতকে শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জেরাকে বাকিদের খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিটের সদস্যরা। অন্যদিকে মৃত কাউন্সিলারের পরিবার এদিনও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন।
শেয়ার করুন