নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৪ এপ্রিল ২০২২ঃ
বৃহস্পতিবার দু দফায় ঝালদা থানার আইসিকে টানা জেরা করল সিবিআই। ঝালদাতে বনদপ্তরের অতিথি নিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এদিন ঝালদা থানার আইসিকে ডেকে পাঠানো হয়। অন্যদিকে এদিনই কংগ্রেস কাউন্সিলার খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী তথা মৃত গৃহশিক্ষক নিরঞ্জন বৈষ্ণবেরও বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকেরা। সেখানে গিয়ে মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন তাঁরা।
শেয়ার করুন