নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ৫ এপ্রিল ২০২২ঃ
ঝালদা পুরসভাতে প্রথমবার বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। এর আগে অন্য দল থেকে আসা কাউন্সিলারদের নিয়ে ক্ষমতায় এলেও তৃণমূলের দলীয় প্রতীকে ভোটে জিতে এবারই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হল তৃণমূলের। চেয়ারম্যান হন প্রাক্তন প্রশাসক সুরেশ আগরওয়াল এবং ভাইস চেয়ারম্যান হন সুদীপ কর্মকার। অন্যদিকে কংগ্রেস কাউন্সিলারেরা এদিন শপথ নিলেও চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেননি। এদিনই পুরসভা চত্বরের বাইরে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে কংগ্রেস কাউন্সিলারদের হেনস্থার প্রতিবাদে আজ, বুধবার ১২ ঘন্টার ঝালদা বনধের ডাক দিয়েছে কংগ্রেস।


