নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৬ মে ২০২২ঃ
দুপুরের বৃষ্টিপাতের সাথে ঝড়ো হাওয়ার কারণে গাছ ভেঙ্গে পড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নাগদাগোড়া মণ্ডল পাড়ায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, দুপুর একটার সময় হঠাৎ করে বৃষ্টিপাতের সাথে সাথে শুরু হয় ঝড়ো হাওয়া আর ঝড়ের তান্ডবে মানবাজার 1 নম্বর ব্লকের নাগদাগোড়া মণ্ডল পাড়ায় একটি শিশু গাছ বিদ্যুৎ সরবরাহ তারের উপর ভেঙ্গে পড়ার কারণে বিদ্যুৎ তার বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সরবরাহের খুটি থেকে। বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ওই গ্রামটি। তবে স্থানীয়রা গাছটি সরানোর কাজ শুরু করলেও গ্রামে বিদ্যুৎ সরবরাহ দপ্তরের কোন কর্মী এখনো পৌঁছায়নি বলে খবর।
অন্যদিকে নাগদাগোড়া গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ে ঝড় হওয়ার কারণে পাম্প চালানোর জন্য থাকা সোলার সিস্টেমের একটি প্লেট উড়িয়ে নিয়ে যায় বলে খবরে স্থানীয় সূত্রে।
শেয়ার করুন