নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২:

জেলা সমাজ ও কল্যাণ দপ্তর, পুরুলিয়া সম্পূর্ণ অস্থায়ী পদে “সেন্টার এডমিনিস্ট্রেটর” এবং “কেস ওয়ার্কার” পদের জন্য কর্মী নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য দেখুন https://puruliawb.in/osc/prl/application/ . দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 29শে জুন, 2022 বিকাল 5:00 পর্যন্ত

পদের নাম: সেন্টার এডমিনিস্ট্রেটর (শূন্যপদ –1 ) (শুধুমাত্র মহিলা প্রার্থী)
বয়স (01.01.2022 তারিখে): সর্বোচ্চ 45 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 30,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: 1. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো স্ট্রিমে স্নাতকোত্তর ডিগ্রি। 2. কম্পিউটারে জ্ঞান এবং এমএস অফিস প্যাকেজে দক্ষতা। 3. বাংলা ভাষা বলা, পড়া, লেখা এবং ইংরেজি ভাষা পড়া, লেখার দক্ষতা।
ন্যূনতম অভিজ্ঞতা: সমাজকর্ম/নারী ইস্যুতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নাম: কেস ওয়ার্কার (শূন্যপদ –2 ) (শুধুমাত্র মহিলা প্রার্থী)
বয়স (01.01.2022 তারিখে): সর্বোচ্চ 35 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 15,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: 1. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্ট্রিমে স্নাতক ডিগ্রি। 2. কম্পিউটারে জ্ঞান এবং এমএস অফিস প্যাকেজে দক্ষতা। 3. বাংলা ভাষা বলা, পড়া, লেখা এবং ইংরেজি ভাষা পড়া, লেখার দক্ষতা।
ন্যূনতম অভিজ্ঞতা: সমাজকর্ম/নারী ইস্যুতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।

বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন:  http://purulia.gov.in/services/notice/employment_notice.html

Skip to PDF content
শেয়ার করুন

You cannot copy content of this page