নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ১৮ নভেম্বর ২০২১ঃ
সাব-ডিভিশনাল কন্ট্রোলার, ফুড এন্ড সাপ্লাই, ঝালদা সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে “রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট সিস্টেম” এর জন্য “অতিরিক্ত ডাটা এন্ট্রি অপারেটর” পদের জন্য কর্মীদের নিযুক্ত করবে। উল্লিখিত পদগুলির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে সংযুক্ত প্রফরমা অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রার্থীকে অবশ্যই পূরণকৃত আবেদনপত্র এবং প্রশংসাপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি একটি খামে সুপারস্ক্রিপ্টে জমা দিতে হবে To The Sub Divisional Controller, Food & Supplies, Jhalda, Purulia. Office Address- Purulia Khadya Bhaban, P.O.+Dist- Purulia, Pin-723147 ঠিকানায় রেজিস্ট্রার ডাকযোগে/ হাতে নির্ধারিত সময়ের মধ্যে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ: 30ই নভেম্বর, 2021 দুপুর 3:00 পর্যন্ত।
পদের নাম: অতিরিক্ত ডাটা এন্ট্রি অপারেটর (শূন্যপদ – 6)
বয়স (17.11.2021 তারিখে): সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
পারিশ্রমিক: প্রতি মাসে 13,000/- টাকা
প্রয়োজনীয় মানদণ্ড: প্রার্থীকে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং একটি বৈধ কম্পিউটার শংসাপত্র থাকতে হবে।
বিস্তারিত ও পূর্ণাঙ্গ তথ্যের জন্য যোগাযোগ করুন : http://purulia.gov.in/services/notice/employment_notice.html
শেয়ার করুন