নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২ সেপ্টেম্বর , ২০২০

আজ পুরুলিয়ার কাশীপুর বিধানসভার মনিহারা অঞ্চলের বড়ডিহা গ্রামে বিজেপির কর্মী সম্মেলনে তৃণমূলের সাধন রজক ও সিপিএমের প্রাক্তন উপপ্রধান কার্তিক বাউরি সহ শিহিরা, মাজরামুড়া, শ্যামপুর প্রভৃতি গ্রাম থেকে১৫০টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে জেলা বিজেপির পক্ষে দাবি করা হয়েছে। এদিন এই যোগদান পর্বে যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন রাজ্যের সহ সভাপতি তথা রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু ব্যানার্জি বলে জানিয়েছেন দলের জেলা নেতৃত্ব।

অন্যদিকে পুরুলিয়ার বলরামপুর বিধানসভার অন্তর্গত বলরামপুরে বিজেপির দুই প্রভাবশালী নেতা সর্বেশ চৌরোসিয়া ও অমূল্য সাও সহ ৬৪টি পরিবার এবং ডাভা গ্রামের ৮টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

শেয়ার করুন

You cannot copy content of this page