নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া: ৪ সেপ্টেম্বর ২০২১
বিগত বিধানসভা নির্বাচনের পর থেকেই পুরুলিয়া জেলাজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে নেতা-নেত্রী-কর্মী-সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পালা অব্যাহত রয়েছে। শনিবারও তার ব্যতিক্রম ঘটেনি। এদিন নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া অঞ্চলের বহু পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ব্লকের তৃণমূল সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব জানান, এদিন ভামুরিয়া অঞ্চলের দলীয় কার্যালয়ে স্থানীয় ৫০ টিরও অধিক পরিবার সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

