নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ১৯ সেপ্টেম্বর ২০২১ঃ
আজ, রবিবার ঝালদা ব্লকের পুস্তি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হল তৃণমূলের কর্মীসভা। এই সভায় উপস্থিত বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন পুস্তি অঞ্চলের প্রায় ২০০ টি পরিবার । এ বিষয়ে দলের পুস্তি অঞ্চল সভাপতি অতুল মাহাত জানিয়েছেন, এদিন কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং আজসু সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে স্থানীয় ২০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। অতুল বাবু আরো জানান, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কংগ্রেস দলের সদস্য লবকিশোর মাহাত এবং সিপিআইএম-এর কৃষক সভার ব্লক কমিটির প্রাক্তন সম্পাদক জগবন্ধু দাসের মত হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরাও এদিন বিধায়ক সুশান্ত মাহাতর হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন। উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক জগদীশ মাহাতো, ঝালদা-১ ব্লকের দলীয় সভাপতি অলক চ্যাটার্জি, সহ সভাপতি বাসুদেব মাহাত, ব্লকের যুব সংগঠনের সভাপতি জয় প্রকাশ মাহাত সহ অন্যান্যরা।

