নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর ২০২১ঃ
মঙ্গলবার জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের সূচনা করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। মেলা চলবে ১ জানুয়ারি পর্যন্ত। মেলা কমিটি সূত্রে আরও জানাগিয়েছে, বিভিন্ন সরকারি স্টলের পাশাপাশি প্রতিদিনই সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে মেলা প্রাঙ্গনে।




