নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৩ জানুয়ারি ২০২২ঃ

কোভিডের আবহেও বলরামপুর ব্লকে গতকাল, বুধবার আয়োজিত হল জঙ্গল মহল উৎসব। এই উৎসব জেলার নয়টি আদিবাসী অধ্যুষিত ব্লকে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও ২০২১ সালের অনুষ্ঠানটি ২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হল।এদিন আয়োজিত এই উৎসবে পাতা নাচ, দাসাই নাচ, সহ ছৌ নাচের আসরে সামিল হন আদিবাসী মানুষজন। এবিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর হেমব্রম জানিয়েছেন, এখানে কোভিড বিধি মেনেই উৎসব পালিত হয়েছে। প্রত্যেকের মুখে ছিল মাস্ক এবং যতটা সম্ভব দুরত্ব বজায় রেখে সকলে উৎসবে সামিল হয়েছিলেন। তিনি এও জানান যতদিন দিদি থাকবেন ততদিন এই উৎসব পালিত হবে। এবছর পুরুলিয়া জেলা জঙ্গলমহল উৎসবটিও বলরামপুরেই অনুষ্ঠিত হতে চলেছে বলে প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page