নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, ২১ মে ২০২২ঃ

ঝড়ো হওয়ার কারণে পুঞ্চা ব্লকের নপাড়া মোড় সংলগ্ন এলাকায় লালপুর মানবাজার রাজ্য সড়কের উপর বিদ্যুৎ সরবরাহের তারে গাছের ডাল ভেঙ্গে পড়াই এখনো বিস্তীর্ণ  এলাকার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। স্থানীয় সূত্রে খবর নপাড়া গ্রামের বাসিন্দা বিনয় মাহাতো নামের এক ব্যক্তির বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে গেছে ঝড়ো হাওয়া। এই ঝড়ের তান্ডব এতটাই ছিল যে লৌলাড়াতে রাস্তার উপরে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, সেখানে গাছের ডাল ভেঙে পড়ে লৌলাড়া রামানন্দ সেন্টেনারি কলেজ ক্যাম্পাসে। ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ উপেক্ষা করে নি এলাকাকে। পুঞ্চা ব্লকের বারঘুটু গ্রামে বজ্রবিদ্যুৎ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কামিনী মহাপাত্র নামের এক বাসিন্দার একটি দালান বাড়ি। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে পুঞ্চা ব্লক এলাকার সিমাগোড়া গ্রামে দুটি ব্রয়লার ফার্ম পড়ে  যাওয়ার ঘটনা ঘটেছে।
স্বাভাবিকভাবেই বুঝতে পারা যাচ্ছে ঝড়ের দাপট যে উপেক্ষা করেনি কোন এলাকাকে তা স্পষ্ট করে দিয়েছে তার ধ্বংসলীলায়।

শেয়ার করুন

You cannot copy content of this page