নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ১৩ জুন, ২০২১
বাধা পেরিয়ে জীবনের পথে ফেরা।মহামারী আমাদের বার বার শিখিয়েছে সে কথা।বাঘমুন্ডি ব্লকে এগিয়ে আসছেন কন্যাশ্রী বড় দি ও শিক্ষকেরাও। প্রশাসনের উদ্যোগে কোভিড বিধি মেনে চালু হচ্ছে পড়াশুনো। এই ব্লকের কন্যাশ্রী ভবনে স্থানীয় শিক্ষক দের তত্ত্বাবধানে হবে নান বিষয়ে পড়াশুনো। যাতে জীবনের বড়ো পরীক্ষা গুলিতে পিছিয়ে থাকতে না হয় জেলার কন্যাশ্রী দের। আজ জেলা শাসক তাঁদের হাতে তুলে দেন লেখা পড়ার সরঞ্জাম।



