নিজস্ব সংবাদদাতা , কাশীপুর
২৪ সেপ্টেম্বর , ২০২০
কাশীপুর ব্লকের মণিহারা অঞ্চলের রাঙাডি গ্রামে রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুপ্রিয়া বেলথরিয়া। এদিন তিনি ওই গ্রামে গিয়ে ফিতা কাটার মধ্য দিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করেন।
সভাপতি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কমল বাউরি সহ মণিহারা অঞ্চলের সমাজসেবী সুশান্ত মুখার্জী, মণিহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা মাহাতো, কাশীপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভঙ্কর মাহাতো সহ অন্যান্যরা।
শেয়ার করুন